আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৫৯, ১৩ মে ২০২১
ক্ষমা চাইলেন বরিস জনসন
বরিস জনসন
ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১৯৭১ সালে বেলফাস্টে ব্রিটিশ সেনাদের হাতে নিরপরাধ মানুষ হত্যার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
৪০ বছর আগের ঘটনা নিয়ে এক সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটির রায় সামনে আসার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন।
তদন্ত কমিটির রায়ে বলা হয়, বেলফাস্টে নিহত ১০ জনের মধ্যে নয়জনই নিরপরাধ ছিলেন। তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ব্রিটিশ সেনা অন্যায্যভাবে তাদের হত্যা করে।
কমিটির প্রধান হাইকোর্টের বিচারপতি কিগানের মতে, বিক্ষোভকারীরা সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। তারা কোনো সহিংসতা করেননি। মৃতদের মধ্যে একজন দ্বিতীয় মহাযুদ্ধের যোদ্ধা, একজন ক্যাথলিক ধর্মযাজক এবং একজন আট বছর বয়সী সন্তানের মা-ও ছিলেন। তাদের পরিবার কয়েক দশক ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করছিলেন।
কমিটির রায় আসার পরেই জনসন প্রথমে উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তারপর তার মুখপাত্র জানান, ব্রিটিশ সরকারের হয়ে জনসন ক্ষমা চেয়েছেন। সেনা নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে যেমন ক্ষমা চেয়েছেন, তেমনই এতদিন দেরি হওয়ার জন্যও ক্ষমা চেয়েছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























