ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ১৪ মে ২০২১
আপডেট: ১১:২১, ১৪ মে ২০২১

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জো বাইডেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৪ মে) মার্কিন প্রেসিডেন্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করেন।

এসময় ক্যাপশনে তিনি লিখেন, 'পবিত্র রমজান মাস শেষ হয়েছে। জিল ও আমি ঈদ উদযাপনকারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সারা বছর ভালো থাকবেন। ঈদ মোবারক।'

বৃহস্পতিবার (১৩ মে) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠ ও গির্জার মিলনায়তনে ঈদের জামাত হয়। এতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

এদিকে আজ শুক্রবার বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা উদযাপন করছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ