ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ১৪ মে ২০২১
আপডেট: ১২:১৯, ১৪ মে ২০২১

ভারতে করোনায় আরও ৪ হাজার মৃত্যু, শনাক্ত প্রায় সাড়ে তিন লাখ

করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে সাড়ে তিন লাখের মতো মানুষকে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে দাঁড়িয়েছে।

করোনায় একদিনে আরও ৪ হাজার জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৩১৭ জনের।

মহারাষ্ট্র, কর্নাটকে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, গুজরাট, বিহার এবং মধ্যপ্রদেশেও সংক্রমণ গত কয়েকদিন নিম্নমুখী। তবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় দৈনিক সংক্রমণ বেড়েছে।

সংক্রমণের লাগাম টানতে চলছে টিকাদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায়  টিকা নিয়েছেন ২০ লাখ ৮৪ হাজার ৩২৮ জন। এ নিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ১৭ কোটি ৯২ লাখেরও বেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ