ঢাকা, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ১৪ মে ২০২১
আপডেট: ১৩:৫২, ১৪ মে ২০২১

টিকা গ্রহণকারীদের মাস্ক ছাড়া থাকার অনুমতি দিল বাইডেন সরকার

জো বাইডেন

জো বাইডেন

যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন তাদের ঘরে-বাইরে বেশিরভাগ জায়গায় মাস্ক ছাড়া থাকার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এই মে মাসে প্রথমবার মাস্ক খুলে মিটিং করলেন জো বাইডেন।

এই ঘোষণাকে আমেরিকার জন্য এক মহান দিন হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ওভাল অফিসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে মাস্ক খুলে ফেলেন তিনি।

বিবিসি জানিয়েছে, নতুন নির্দেশনায় বেশিরভাগ জায়গায় ঘরের ভেতরে বা বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে জনাকীর্ণ বাস, প্লেন এবং হাসপাতালে তা পরতে বলেছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, পূর্ণ টিকা গ্রহণকারীরা শারিরীক দূরত্ব মেনে চলাও শিথিল করতে পারে।

টুইটে বাইডেন লিখেছেন, ‘কভিড ১৯-এর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ আমেরিকার জন্য একটি ভাল দিন। কিছু ক্ষণ আগে সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা নেয়া ব্যক্তিদের ক্ষেত্রে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়।’

বাইডেনের টুইটের প্রত্যুত্তরে একজন লিখেছেন, ‘এর ফলে টিকা সম্পূর্ণ না হওয়া কোনও ব্যক্তি যদি মাস্ক ছাড়া ঘুরে বেড়ান, তাতে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে’।

আর একজনের কথায়, এখন পর্যন্ত আমেরিকার মাত্র ৩৫ শতাংশ মানুষ প্রতিষেধক পেয়েছেন। এমন একটি পরিস্থিতিতে সিডিসি-র এই উপলব্ধির ক্ষতিকর দিকটিই বেশি মনে করছেন তিনি।

বাইডেন বলছেন, ‘টিকা নিলে মাস্ক পরতে হবে না। টিকা না নিলে মাস্ক পরতে হবে। কোন পথ বেছে নেবেন, সেই সিদ্ধান্ত আপনার।’

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নতুন এই নির্দেশনা মেনে চলতে দেখা যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়