ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১৪ মে ২০২১
আপডেট: ১৫:৪৬, ১৪ মে ২০২১

ইসরায়েল থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইসরায়েল থেকে শতাধিক সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে চলমান সহিংস পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, ইসরায়েল থেকে ১২০ জন সেনাকে একটি সি-১৭ উড়োজাহাজে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন।

মার্কিন সেনা সদরদফতরের মুখপাত্র জন কিরবি জানান, এসব সেনা ইতোমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছেন। ইসরায়েলি মিত্রদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সেনাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, ইসরাইলে অনাবশ্যক সফর না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

ফিলিস্তিনের গাজা সীমান্তে ট্যাংক ও সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ সীমান্তে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। 

বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তে দুটি পদাতিক ও একটি সাঁজোয়া ইউনিট মোতায়েন করেছে ইসরাইল। এ ছাড়া সীমান্তে অতিরিক্ত ৭ হাজার সেনা মোতায়েন করেছে দেশটি। তবে ফিলিস্তিনে হামলা চালানো হবে কি না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। 

এছাড়া ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ তাদের সেনাবাহিনীকে শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যেকোনো সময় স্থল হামলা শুরু হতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ