ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ১৪ মে ২০২১
আপডেট: ১৯:১১, ১৪ মে ২০২১

ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া ও তার নিকটতম প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া।

শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও তার আশপাশের এলাকায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হানে। 

একই সময়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কুয়ালালামপুর ও সুমাত্রায় একই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে ভূমির ১০ কিলোমিটার গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছাস প্রবণতা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।

এসব ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক তথ্য এখনও জানা যায়নি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ