আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১১, ১৪ মে ২০২১
আপডেট: ২৩:৫৫, ১৪ মে ২০২১
আপডেট: ২৩:৫৫, ১৪ মে ২০২১
কাবুলে জুম্মার নামাজের সময় বোমা হামলা, নিহত ১২
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের ভেতরে শুক্রবার জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছেন।
কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় একটি মসজিদের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।’
তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।
গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























