আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৪৩, ১৪ মে ২০২১
ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তাওকতে’
করোনাভাইরাসের প্রকোপে এমনিতেই নাজেহাল অবস্থা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের। এমন সময়ে দেশটির দিকে ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘তাওকতে’। আবর সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়।
ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশটির পশ্চিম অংশের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়টি গত ২০ বছরের মধ্যে অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়টির কারণে মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে এরইমধ্যে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে।
তাওকতের কারণে শুক্রবারই লাল সতর্কতা (রেড সিগন্যাল) জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। আগামী রোববার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তাওকতের আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেরালায় শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই, গোয়া, এবং গুজরাটে বেশ প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমননি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এসব রাজ্যে ঝড়ো হাওয়া বইবে। জায়গা বিশেষে এই ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার পৌঁছতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতোমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলো স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলো সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























