ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ১৫ মে ২০২১
আপডেট: ১২:৪৮, ১৫ মে ২০২১

এবার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ১৩৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯২০ জন।

শনিবারও (১৫ মে) গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি পদাতিক বাহিনী হামলা চালিয়েছে। পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহলগুলো অবরুদ্ধ করতে সৈন্য ও ট্যাঙ্ক বৃদ্ধি করেছে ইসরায়েলি বাহিনী।

সবশেষ নিহতদের মধ্যে গাজার শতী শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে ছয় শিশু ও দুই নারী রয়েছেন। অনেকে ধ্বংস্তুপে পড়েছিলেন। এই হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া খান ইউনিসে একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়েছে।

এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে গাজার প্রতিরোধ সংগঠন হামাস। জবাবে তারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।

জাতিসংঘ জানিয়েছে, অব্যাহতভাবে অপরাধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে হাজার হাজার নাগরিক গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছেন।

ফিলিস্তিনে হামলা বন্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ আন্তর্জাতিক মহলের আহ্বানের পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিস্থিতি শান্ত রাখতে হামলা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে গাজায় হামলার প্রতিবাদে পশ্চিমতীরে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। বিক্ষোভে হামলা চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বাসা-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে ইহুদি সেটলাররা।

এছাড়া ইসরায়েলে অভ্যন্তরে গাজায় হামলা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উগ্রপন্থী ইহুদিরা হামলা চালিয়েছে। সেখানকার ইসরায়েলি-আরবদের বাসা-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে তারা।

রাশিয়া ও মিসরের দেওয়া ‘যুদ্ধবিরতি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিজেদের শক্তি ব্যবহার করার জন্য উগ্রপন্থী ইহুদিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদ্‌যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ