আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:২৫, ১৫ মে ২০২১
করোনায় মুখ্যমন্ত্রী মমতার ভাইয়ের মৃত্যু
মমতা বন্দ্যোপাধ্যায়
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই অসীম ব্যানার্জি। বেশ কিছুদিন ধরে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মমতা ব্যানার্জি ও অসীম ব্যানার্জি।
আনন্দবাজার জানিয়েছে, অসীম প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। সেখানেই আজ সকাল ৯টা ২০ মিনিট নাগাদ তার মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা চলাকালীন মুখ্যমন্ত্রীর ভাইয়ের শারীরিক অবস্থা কখনও উন্নতি হয়েছে, কখনও অবনতি হয়েছে।
ভোটের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি। আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।
ভারতে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। শুক্রবার পশ্চিমবঙ্গে সংক্রমণ ছিল ২১ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন।
সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মৃত্যু হয়েছে রেকর্ড ১৩৬ জনের। এ নিয়ে টানা দশ দিন রোজ ১০০-র বেশি মৃত্যু হচ্ছে সেখানে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























