আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:১৬, ১৫ মে ২০২১
করোনা রোধে দুই সপ্তাহের লকডাউনে পশ্চিমবঙ্গ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ দিনের জন্য পশ্চিমবঙ্গে লকডাউন জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের ভাষায় একে ‘কড়া বিধিনিষেধ’ বলা হচ্ছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে রাজ্যটির মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রোববার ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।
মুখ্যসচিব বলেন, ‘সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে।’
বাজার-দোকান খোলা রাখার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সবজির দোকান সকাল ৭-১০ টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।
পরিবহনের ক্ষেত্রেও বিধি আরোপ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি, অটো চলাচল। সব ধরণের জমায়েত বন্ধ থাকবে।’
৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান খোলা রাখা যাবে। জুট মিলগুলোকে ৩০ শতাংশ শ্রমিক নিয়ে চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। ব্যাংক ১০টা থেকে ২টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে, এটিএম চালু থাকবে। পেট্রোল পাম্প, অটো রিপেয়ার শপ খোলা থাকবে।
বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সৎকারে ২০ জনের বেশি জমায়েত নয়। রাত ৯টা থেকে পরের দিন ভোর ৫টা জরুরি সেবা ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিধিনিষেধ না মানলে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























