আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:৩৬, ১৫ মে ২০২১
ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাত থামাতে তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূত
গত কিছুদিন ধরে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ঘটনায় ১৩৭ জনের মৃত্যু হয়েছে। দুই দেশের এমন অব্যাহত তাণ্ডবের মধ্যে তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর।
বিবিসি জানিয়েছে, সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের কূটনীতিকদের আহ্বানের মধ্যেই শনিবার তেল আবিবে পৌঁছান তিনি।
দুই পক্ষকে অস্ত্র বিরতিতে রাজি করাতে ইসরায়েল, ফিলিস্তিন ও জাতিসংঘের দূতের সঙ্গে আলোচনা করবেন হাদি আমর। রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে তার এই সফর ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনীতিকরা।
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, হাদি আমরের এই সফরের লক্ষ্য হল ‘একটি টেকসই শান্তির লক্ষ্যে চলমান আলোচনাকে শক্তিশালী করা।’
তবে মধ্যস্থতাকারীরা এখন পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের একটি অস্ত্রবিরতি চুক্তিতে রাজি করাতে পারেননি।
গাজায় ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে মনোযোগ বাড়াতে বাধ্য হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রশাসন দ্রুততার সঙ্গে কূটনৈতিক চেষ্টায় নেমে পড়েছে, যদিও এখন পর্যন্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাউকে মনোনীত করা হয়নি।
বিবিসির সাংবাদিক বারবারা প্লেট উশার বলছেন, হাদি আমর একজন মধ্যম-পর্যায়ের কূটনীতিক, যিনি মর্যাদায় যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের বিশেষ দূতের সমপর্যায়ের নন।
বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী রিজার্ভের সাত হাজার সেনাকে ডেকে পাঠিয়েছে এবং গাজা সীমান্তে সেনা ও ট্যাংক মোতায়েন করেছে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় সেনা অভিযানের বিষয়টিকে বিকল্প হিসেবে মাথায় রেখেছে তারা, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
অন্যদিকে চলমান সহিংসতার মধ্যে নিরাপদ আশ্রয়ের জন্য সোমবার থেকে এখন পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি গাজায় তাদের ঘরবাড়ি ছেড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























