আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:৩৭, ১৬ মে ২০২১
‘ইসরায়েল গণমাধ্যমগুলোকেও চুপ করিয়ে দিতে চায়, কিন্তু এটি অসম্ভব’
গাজায় অবস্থিত আল জাজিরার কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনার পর সংবাদমাধ্যমটি বলেছে, তারা চুপ করে থাকবে না।
১৩ তলা বিশিষ্ট জালা টাওয়ার ভেঙে পড়ার সরাসরি সম্প্রচারে আল জাজিরার জেরুজালেম ব্যুরোর প্রধান ওয়ালিদ আল-ওমারি বলেছেন, ‘এটা স্পষ্ট যে যারা যুদ্ধ করছে তারা গাজায় শুধু ধ্বংস আর মৃত্যুই বাড়িয়ে চলছে না, তারা গণমাধ্যমগুলোকেও চুপ করিয়ে দিতে চায় যারা এগুলো প্রত্যক্ষ করছে, তথ্য সংগ্রহ করছে ও সত্যের প্রতিবেদন করছে যে গাজায় ঠিক কী ঘটছে। কিন্তু এটি অসম্ভব’।
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় যেসব অপরাধ নিয়মিত করে চলছে এটি তারই অংশ।’
আল জাজিরার লাইভ ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বিমান থেকে নিক্ষিপ্ত বোমায় মুহূর্তেই ভবনটি ধসে পড়ে। তখন ধ্বংসস্তূপ থেকে কালো ধোঁয়া উড়ছিল।
জালা টাওয়ারের মালিক জাওয়াদ মেহদি বলেন, একজন ইসরায়েলি গোয়েন্দা তাকে সতর্ক করে দিয়েছিলেন যে, ভবনটি খালি করতে তার মাত্র এক ঘণ্টা সময় রয়েছে।
গাজায় আল জাজিরার প্রতিবেদক সাফওয়াত আল-কাহলৌত ভবনটি গুঁড়িয়ে যাওয়ায় টুইটারে হতাশা প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, ‘আমি এখানে ১১ বছর ধরে কাজ করছি। এই ভবন থেকে আমি অনেক ঘটনার খবর দিয়েছি... এখন সবকিছুই, দুই সেকেন্ডের মধ্যে, স্রেফ উধাও হয়ে গেল।’
ইসরায়েলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ‘ফাইটার বিমান একটি বহুতল ভবনের ওপর হামলা চালিয়েছে যেখানে সন্ত্রাসী সংগঠন হামাসের সামরিক ইন্টেলিজেন্স বিভাগের সামরিক সরঞ্জাম রাখা ছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ভবনে বেসামরিক গণমাধ্যমের কার্যালয় ছিল, যার ভেতর হামাসের কর্মীরা লুকিয়ে থাকতেন এবং মানব ঢাল হিসেবে ব্যবহার করতেন।’
উল্লেখ্য, গত সোমবার থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ৩৯টি শিশুও রয়েছে। আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























