আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:২২, ১৬ মে ২০২১
‘ফিলিস্তিনিদের গণহত্যা আড়াল করতেই মিডিয়াকে টার্গেট করছে ইসরায়েল’
রাশিদা তালিব
বেসামরিক ও আবাসিক স্থাপনার পর মিডিয়া হাউসগুলোর কার্যালয় ভবনে হামলা চালাতে শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার (১৫ মে) গাজায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবন গুড়িয়ে দেয় তারা।
এ ঘটনায় ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব বলেছেন, ইসরাইল এখন মিডিয়া সোর্সগুলোকে টার্গেট করছে। যাতে বিশ্ববাসী ইসরাইলের বর্ণবাদী ইনচার্জ নেতানিয়াহুর নেতৃত্বে যুদ্ধাপরাধ বিশ্ব দেখতে না পায়। এটা করা হয়েছে, যাতে ফিলিস্তিনিদের যে গণহত্যা করা হচ্ছে তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতে।
ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে যাওয়া ১৩ তলা বিশিষ্ট জালা টাওয়ারে কাতারভিত্তিক আল জাজিরা ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় ছিল।
রয়টার্স জানায়, হামলার আগে ইসরায়েল ওই ভবনের মালিককে সতর্ক করে। এরপর ভবনটি জনশূণ্য করা হয়। ইসরায়েল তার বার্তায় জানায়, ভবনটিতে হামাসের সদস্যদের উপস্থিতি রয়েছে।
এরপর এমন টুইট করেন রাশিদা। শুধু তিনিই নন এ ঘটনার নিন্দা জানিয়েছে সাংবাদিক সংস্থা এবং সংগঠনগুলো।
এর আগে রাশিদা তালিব কান্নাজড়িত কণ্ঠে ইসরায়েলি হামলার নিন্দা করেন। তিনি ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবেও অভিহিত করেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























