আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:২২, ১৬ মে ২০২১
করোনা: ভারতে কমেছে শনাক্তের সংখ্যা, মৃত্যু ফের চার হাজার
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও দৈনিক মৃত্যু এখনও রয়েছে চার হাজারের উপরে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। এতে করে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন।
একই সময়ে সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ২৮৪ জন।
রোববার (১৬ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছেন।
এদিকে ভারতে সরকারি হিসাবে করোনায় মৃত্যু কম দেখানোর অভিযোগ উঠেছে। দিল্লিতে সাড়ে ৪ হাজার মৃত্যুকে নথিভুক্ত করা হয়নি। গুজরাটের গ্রামাঞ্চলে সরকারি হিসাবে চেয়ে ২০ শতাংশ বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়ে দ্য হিন্দু।
সংক্রমণের লাগাম টেনে ধরতে দেশটিতে জোরদার টিকা কর্মসূচি চলছে। ইতোমধ্যে ১৮ কোটি ২২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























