আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:২৪, ১৬ মে ২০২১
যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে: নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৫ মে) টেলিভিশনে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যতটা সম্ভব বেসামরিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে।’
তিনি বলেন, ‘এই লড়াইয়ের জন্য আমরা দায়ী নই, দায়ী তারাই যারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই অভিযানের মধ্যবর্তী পর্যায়ে রয়েছি। অভিযান এখনো শেষ হয়নি এবং যতদিন প্রয়োজন ততদিন অভিযান চলবে।’
নেতানিয়াহু বলেন, ‘হামাস উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষের মধ্যে লুকিয়ে তাদের ক্ষতি চায়। আমরা সবকিছু করছি, তবে বেসামরিক মানুষের ক্ষতি কমাতে এবং সরাসরি সন্ত্রাসীদের ওপর আঘাত হানতে সম্ভাব্য সবকিছু করছি।’
গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জন শিশু ও অনেক নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫০ জন।
রোববার সকালের দিকেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ডজন খানেক। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে।
হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে দুজন শিশু রয়েছে। শনিবার নতুন করে দুই ইসরায়েলি নিহত হয়েছেন।
দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে ‘জেরুজালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।
আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। পাশাপাশি হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























