ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১৬ মে ২০২১
আপডেট: ১৫:২৯, ১৬ মে ২০২১

আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘তাওকতে’, কর্নাটক-কেরলে ৬ জনের মৃত্যু

ভারতে আঘাত হেনেছে বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘তাওকতে’। দেশটির কর্নাটক ও গোয়া রাজ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। এতে এখন পর্যন্ত কর্নাটকে ৪ জন মারা গেছেন। এছাড়া কেরলেও ঝড়ের প্রভাবে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কর্নাটকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) জানিয়েছে, ঘূর্ণিঝড় তাওকতের প্রভাতে রাজ্যের তিন উপকূলীয় জেলাসহ ছয় জেলা ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে গত ২৪ ঘণ্টা ধরে। ঝড়ের প্রভাবে রাজ্যের ৭৩ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

ভারতের গোয়া রাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা পানজিমেও আঘাত হেনেছে তাওকত। কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

রোববার সকাল থেকেই মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক ও গুজরাট, অর্থাৎ ভারতের পশ্চিম উপকূল জুড়েই ঝড়ের আগাম প্রভাব পড়তে শুরু করেছে। উত্তাল হয়েছে সমুদ্র। শুধু তাই নয় কেরল, তামিলনাড়ু উপকূলেও সমুদ্রের বিশাল ঢেউ জানান দিচ্ছে ঝড়ের ভয়াবহতা।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাওকতে কর্নাটকের উপকূলে আংশিকভাবে আঘাত হেনেছে। মোকাবিলা করতে ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। ১ হাজার মানুষ ২৪ ঘণ্টা জরুরি ভিত্তিতে কাজ করছে। কর্নাটকের তিনটি উপকূলবর্তী জেলায় দলগুলি কাজ করছে বলে জানিয়েছেন তিনি। ও দিকে বৃহন্মুম্বই পুরসভার তরফ থেকে বলা হয়েছে, ৫০০ করোনা আক্রান্তকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। ঝড়ের জন্য বন্ধ হয়েছে বেশ কয়েকটি ট্রেন। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট দফতরগুলিকে ভিডিও বার্তার মাধ্যমে নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার রাত আড়াইটা নাগাদ এই ঝড়টি ছিল গোয়া থেকে মাত্র ১৫০ কিলোমিটার, মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার ও গুজরাট উপকূল থেকে ৭৩০ কিলোমিটার দূরে। মঙ্গলবার সকালে গুজরাটের উপকূল, পোরবন্দর ও ভাবনগর জেলার মহুভা এলাকায় আছড়ে তওকত পড়তে পারে বলেও জানানো হয়েছিল পূর্বাভাসে।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশটির পশ্চিম অংশের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়টি গত ২০ বছরের মধ্যে অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ