ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ১৬ মে ২০২১
আপডেট: ১৫:৩২, ১৬ মে ২০২১

করোনার নতুন ধরনের কার্যক্ষমতাকে হ্রাস করতে সক্ষম কোভ্যাক্সিন

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়ান্টের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম কোভ্যাক্সিন। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানা গেছে। 

ক্লিনিকাল ইনফেকশন ডিজেজের গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোভ্যাক্সিন করোনার নতুন ভ্যারিয়েন্টের কার্যক্ষমতাকে হ্রাস করতে পারে। বি.১.৬১৭ এবং বি.১.১.৭ এই দুই প্রজাতির দেখা মেলে প্রথমে ভারতে ও ব্রিটেনে।

তুলনামূলক অন্য স্ট্রেনের চেয়ে যাদের সংক্রমণ ক্ষমতা মারাত্মক। আর সেই ক্ষমতাকেই হারিয়ে দিতে পারে কো-ভ্যাকসিন, এমনটাই দাবি বিজ্ঞানীদের।

এই পরীক্ষায় যোগ দিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ 

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১১ হাজার ১৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন৪ হাজার ৭৭ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ