ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ১৬ মে ২০২১
আপডেট: ২৩:৪১, ১৬ মে ২০২১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৭০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। রোববারও সেখানে অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৫০ জন।

গত সোমবার থেকে চলমান এ হামলায় এখন পর্যন্ত ১৭০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জনই শিশু। অপরদিকে আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, রোববারও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত দু'টি আবাসিক ভবন ধসে পড়েছে।

ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস প্রধানের বাড়ি। হামাসের আল আকসা টেলিভিশনের এক খবরে নিশ্চিত করা হয়েছে যে, গাজার হামাস প্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল।

জানা গেছে, নতুন করে সংঘাতের শুরুটা হয়েছে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের প্রক্রিয়া শুরুর পর থেকে। এরপর ইসরায়েলের 'জেরুজালেম দিবস' পালনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার যে জরুরি বৈঠক ডেকেছিল, যুক্তরাষ্ট্রের অমতের কারণে তা বাতিল হয়ে গেছে। এর আগে বুধবারও ওই বৈঠক আটকে দেয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ