ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১৭ মে ২০২১
আপডেট: ২০:২০, ১৭ মে ২০২১

১৭ মে: ইতিহাসের পাতায় আজকের এই দিন

পঞ্জিকার প্রত্যেকটি তারিখেই এ বিশ্বে ঘটে যাচ্ছে অনেক ঘটনা। এই ঘটনাগুলোই হবে আগামী দিনের ইতিহাস। তেমনি পুরোনো দিনে ঘটে যাওয়া ঘটনাগুলোও ইতিহাস হয়ে রয়েছে।

আজ ১৭ মে ২০২১, সোমবার। ২ জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ, ০১ শাওয়াল ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৩৪ তম (অধিবর্ষে ১৩৫তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়:

ঘটনাবলি:

১৫৪০ - শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।

১৭৭৫ - ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।

১৮৮১ - নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।

১৯২০ - বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে।

১৯৮১ - শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৯৯ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।

জন্ম:

১৮৭৩ - ফরাসি লেখক ও চিন্তাবিদ অঁরি বারব্যুস।

১৮৮৩ - অগ্রগণ্য পারসিক ও স্বাধীনতা সংগ্রামী খুরশেদ ফ্রানজি নরিন।

১৮৯৭ - নোবেল বিজয়ী (১৯৬৯) নরওয়েজীয় ভৌতরসায়নবিদ ওড হাজেল।

১৮৯৭ - বিশিষ্ট গায়িকা সাহানা দেবী।

১৯০০ - আয়াতুল্লা রুহেল্লা খোমিনী, ইরানের ধর্মগুরু।

মৃত্যু:

১৭২৭ - রাশিয়ার সম্রাজ্ঞী প্রথম ক্যাথারিন।

১৯১৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার।

১৯৫৪ - নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী (রশীদ আহমদ চৌধুরী)

১৯৬৫ - বিশিষ্ট বিপ্লববাদী উল্লাসকর দত্ত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ