আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:০৯, ১৭ মে ২০২১
‘এখানে এত শিশু থাকে, কেনো তাদের দিকে মিসাইল মারছে ওরা?’ (ভিডিও)
নাদিন
ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। মারা গেছেন প্রায় ১৯২ জন। তার মধ্যে ৪১ জনই শিশু। ইউনিসেফের রিপোর্ট বলছে, গাজায় সর্বনিম্ন ৬ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
চোখের সামনে বোমাবর্ষণে পরিজন-প্রতিবেশীর মৃত্যু দেখছে গাজা উপত্যকা এলাকার বাসিন্দা ১০ বছরের নাদিন আবদেল-তাইফ। তার নিজের বাড়ি এখন ধ্বংসস্তূপ। এসব ধ্বংসস্তূপের দিকে দেখিয়ে অসহায় কান্নায় ভেঙে পড়ে নাদিন বলছে, ‘কী করব আমি? আমার কী ক্ষমতা আছে? আমার বয়স মাত্র ১০ বছর…।’ নাদিনের ওই কান্নার ভিডিও এখন অনলাইনে ভাইরাল।
ভিডিও-তে সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-কে ছোট্ট নাদিন কাঁদতে কাঁদতে বলছে, কী করব আমি, বলুন? ওই ধ্বংসস্তূপ সরাব? আমার সত্যিই ভয় করছে। আমার লোকেদের জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু কী করা উচিত এখন, সেটাই তো বুঝতে পারছি না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যাতে লোকজনকে সাহায্য করতে পারি। কিন্তু, কিছুই করে উঠতে পারছি না।
নাদিনকে আরো বলতে শোনা যায়, যখনই এসব দেখি, আমার কান্না পায়। শুধু ভাবি, কেন আমাদের ওপরই হামলা হচ্ছে? বাড়ির লোকেরা বলে, আমরা মুসলিম বলে ওরা আমাদের ঘৃণা করে। এখানে এত শিশু থাকে। কেন শিশুদের দিকে মিসাইল মারছে ওরা?
গাজায় এত মানুষ মারা যাচ্ছে তবুও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানোর কথা বরাবরই অস্বীকার করে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলেও দুই শিশুর মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে একজনের বয়স ছয় বছর।
সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুজালেমে আল জাররাহ এলাকা দখলে নেয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল। গত ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল সংখ্যক মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর চড়াও হয়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এর দুদিন পর শবে কদরেও আল-আকাসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। পরে গত সোমবার থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























