আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০৯:৪০, ১৮ মে ২০২১
গুজরাটে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তাওকতে’
ছবি: পিটিআই
ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তাওকতে’। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।
‘তাওকতে’ আছড়ে পড়ার পর থেকেই গুজরাট উপকূল অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এরই মধ্যে ভূমিধসও শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এ অঞ্চলের পোরবন্দর ও আশপাশের জেলার প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে।
শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ, ভাবনগরের উপকূল ও আমদাবাদের উপকূল এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ‘তাওকতে’র আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভারতের গুজরাট প্রদেশে এরই মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বন্যা মোকাবিলা বাহিনী ও মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।
গুজরাটের এক সরকারি কর্মকর্তা জানান, গত ২০ বছরে এই তাওকতেই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আগে ১৯৯৮ সালে একটি ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছিল গুজরাটে। এতে প্রায় চার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























