আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৫০, ১৮ মে ২০২১
ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের
ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান রক্তক্ষয়ী সহিংসতার আটদিন পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সোমবার জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র, মিশর ও অন্যান্য দেশের সঙ্গে শক্রুতা বন্ধে কাজ করছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘নির্দোষ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিতে ইসরায়েলকে তাগিদ দিয়েছেন বাইডেন। বাইডেন এবং নেতানিয়াহু গাজায় হামাস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন।’
সেখানে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতির পক্ষে তার অবস্থানের কথা জানিয়েছেন এবং সেদিক থেকে মিশর ও অন্যান্য মিত্রদের সঙ্গে তার দেশের আলোচনার বিষয়টিও তুলে ধরেছেন।’
গাজায় চলমান এই ধ্বংসযজ্ঞ পৃথিবীব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বনেতা এবং মানবাধিকার সংগঠনগুলো নাগরিকদের মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব আবারো আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তৃতীয়বারের মতো নিন্দা প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা পরিষদ থেকে অস্ত্রবিরতির আহ্বানের জন্য নরওয়ে, চীন ও তিউনিসয়ার নেতৃত্বে চেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় এখনো তা ফলপ্রসূ হয়নি।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। লমান এ সংঘাত শিগগিরই বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬১টি শিশুও রয়েছে। আর দুই শিশুসহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























