আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:০৮, ১৯ মে ২০২১
ভারতে করোনায় মৃত্যুর রেকর্ড, শনাক্ত ছাড়াল আড়াই কোটি
করোনায় বিপর্যস্ত ভারত গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেখেছে। তবে দৈনিক শনাক্ত দ্বিতীয় দিনের মতো তিন লাখের নিচে ছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। যা করোনা প্রাদুর্ভাবের পর দেশটিতে সর্বোচ্চ।
একই সময়ে ভারতে শনাক্ত করা হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন করোনা রোগী। এর মধ্য দিয়ে সেখানে শনাক্তকারীর সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে।
ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬। এই মহামারিতে দেশটিতে মোট মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন।
আনন্দবাজার জানায়, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমেছে। তবে বেড়েছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।
সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে চলছে টিকাদান কর্মসূচি। যদিও টিকার পর্যাপ্ত জোগান না থাকারও অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এ নিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৪৪ লাখ ডোজ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























