ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৮ মে ২০২১
আপডেট: ০০:০২, ১৯ মে ২০২১

ইসরায়েলকে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন বাইডেনের

গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি মারা গেছেন। এমন সময়ে ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সোমবার অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হয়েছে।

এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৫ মে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রি সম্পর্কে জানানো হয়েছিল। তখন ডেমোক্র্যাটসের একটি নতুন প্রজন্ম নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের অব্যাহত এ সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। অস্ত্র বিক্রি নিয়ে উদ্বেগ জানানো হয়। তারা বিষয়টি নিয়ে আরো সময় চান।

যদিও ইসরায়েলকে অস্ত্র দেয়ার বিষয়ে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইনপ্রণেতা। তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আগেই বিপুল পরিমাণ টাকার এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করা হয়।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিখুঁত মিসাইল পাবে ইসরায়েল। এছাড়া স্পেশাল মিউনিশন সক্ষমতাও পাবে দেশটি।

কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক ডেমোক্র্যাট বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরো হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।

১০ মে থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় হাজার জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ