নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৩, ১৮ মে ২০২১
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা
ভারতের পশ্চিম উপকূলে তাণ্ডব দেখিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তাওকতে’। যার প্রভাবে অন্তত ২১ জন মারা গেছেন। এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে।
ভারতের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ মে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে ব্যাপারে এখনই কোনও মন্তব্য করেনি তারা।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি। ফলে নিম্নচাপের সম্ভাবনা থেকেই যায়। ২৩ মে তেমনই একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কথাই তারা বলছেন। শুধু তাই নয়, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শক্তি বাড়িয়ে নিতে পারে, এমন আশঙ্কাও করছেন তারা।
গত বছরের মে মাসেই এই বঙ্গোপসাগরেই তৈরি হয়েছিল এক নিম্নচাপ। যার পরিণতি অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আমফানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























