আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৩৩, ১৯ মে ২০২১
করোনায় রেকর্ড সাড়ে চার হাজার মৃত্যু দেখল ভারত
করোনাভাইরাসের বিপর্যস্ত ভারতে মৃত্যু বেড়েই চলেছে। গত তিন দিন ধরে দৈনিক সংক্রমণ কমলেও মৃতের তালিকায় যুক্ত হচ্ছেন রেকর্ড সংখ্যক মানুষ। দেশটি প্রথমবারের মতো করোনায় একদিনে সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪ হাজার ৫২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনের।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে আরও ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের তুলনায় হাজার চারেক বেশি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখের বেশি মানুষ।
আনন্দবাজার জানায়, ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই তিন লাখের নিচে রয়েছে। কিন্তু সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। মহামারী প্রাদুর্ভাবের পর এই প্রথম একদিনে সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখল ভারত।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২০ লাখেরও বেশি করোনা টেস্ট করা হয়। একদিনে টেস্টের দিক থেকে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ। পাশাপাশি নতুন আক্রান্ত কম হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন, যা কয়েকদিন আগেও ছিল ৩৭ লাখেরও বেশি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























