আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪৪, ১৯ মে ২০২১
ভূমিকম্পে কাঁপল নেপাল
ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। বুধবার সকালে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।
দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এর আগে ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বুধবার সকালে নেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভূতত্ত্ববিদ ড. লোকবিজয় অধিকারী বলেন, বুধবার স্থানীয় সময় ৫টা ৪২ মিনিটে লামজং জেলার ভুলভুলিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
তবে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























