আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:৪৪, ১৯ মে ২০২১
গাজায় ২৫ মিনিটে ১২২ বোমা নিক্ষেপ করল ইসরায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার (১৮ মে) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাত্র ২৫ মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় ১২২টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়।
গাজায় হামাসের সুড়ঙ্গ ও ঘাঁটি হিসেবে পরিচিত অন্তত ৬৫টি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ৬০টি যুদ্ধ বিমান ব্যবহার করেছে তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার পর থেকে পাল্টা প্রতিরোধ হিসেবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসলায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছিল। এক্ষেত্রে হামাস ভূগর্ভস্থ কিছু সুড়ঙ্গ ব্যবহার করে আসছিল। মঙ্গলবার রাতে হামাসের এসব সুড়ঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, মাত্র আধা ঘণ্টায় তারা ৬৫টি স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে। হামাসের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতেও সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
বুধবার (১৯ মে) আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩ জন শিশু। এছাড়া আহত হয়েছেন অন্তত দেড় হাজার ফিলিস্তিনি।
অপরদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের তিন সেনাসহ ১২ জন নিহত হয়েছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























