ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ১৯ মে ২০২১
আপডেট: ১৮:২৭, ১৯ মে ২০২১

নারদা কেলেঙ্কারি মামলায় যুক্ত হলো মমতার নাম

নারদা ঘুষ কেলেঙ্কারি মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করেছে কেন্দ্রীয় তদন্ত বাহিনী (সিবিআই)। দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মমতা ছাড়াও এই মামলায় তার আইনমন্ত্রী মলয় ঘটক ও দলীয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তার কারণে মামলাটি পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্য কোনো রাজ্যে স্থানান্তর করার আরজি জানিয়ে কলকাতা হাইকোর্টে করা সিবিআইয়ের আবেদনে নতুন করে এই তিনজনকে পক্ষ করা হলো।

আবেদনে বলা হয়, গত সোমবার এই মামলার আসামিদের গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজ্যে ত্রাস সৃষ্টি করা হয়েছিল। মমতাসহ অন্যদের উপস্থিতিতেই এই ত্রাস সৃষ্টি করা হয়। একই কারণে গ্রেপ্তার হওয়া আসামিদের হেফাজতে নেওয়ার জন্য সোমবার আদালতে আবেদন করতে পারেনি সিবিআই।

সোমবার এই মামলায় মন্ত্রী–নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। তাঁরা এখন কারাগারে।

২০১৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা–মন্ত্রীদের ঘুষ নেওয়ার একটি কেলেঙ্কারি ফাঁস হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৭ সালের মার্চে এই নারদা কেলেঙ্কারি মামলার তদন্তের ভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে।

 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ