আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৪৫, ২০ মে ২০২১
ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করল রাজস্থান
করোনায় বিপর্যস্ত ভারতে সম্প্রতি বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে রাজস্থান।
রাজস্থানের মুখ্য স্বাস্থ্য সচিব অখিল অরোর এক বিবৃতি জানান, ‘মহামারি আইন ২০২০’অনুযায়ী এই ঘোষণা দেয়া হয়।
রাজস্থানে এখন পর্যন্ত ১০০টি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। এর চিকিৎসার জন্য সোয়াই মান সিং হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। শুধু রাজস্থান নয়, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতেও দেখা মিলেছে এই ছত্রাকের সংক্রমণ।
অনেক করোনা রোগী সেরে ওঠার পরে তাদের দেহে এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা গেছে। আইসিইউয়ে থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গিয়েছে ছত্রাককে।
ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন অবহেলা করলে মারাত্মক রূপ ধারণ করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস এতটাই ভয়ঙ্কর যে, ত্বক থেকে ফুসফুস এবং মস্তিষ্কেও ছড়িয়ে পড়তে পারে। এমনকি এই ধরনের রোগীদের অনেকে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। মারাও গেছেন অনেকে।
ভারতের জাতীয় গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এ নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন:
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























