ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫২, ১৯ মে ২০২১
আপডেট: ১১:৩৭, ২০ মে ২০২১

ইসরায়েলের প্রাণ কেন্দ্রে হামাসের ভারী রকেট হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়লি দখলদার বাহিনী। এর জবাবে পাল্টা হামলা করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও। ইসরায়েলের প্রাণ কেন্দ্রে ব্যাপক রকেট হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রস্থলসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস। এরইমধ্যে ধনী পরিবারগুলো সীমান্তবর্তী এলাকা ছেড়েছে।

সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ ইসরাইল ও দেশটির মূল কেন্দ্রে রকেট হামলা চালানো হচ্ছে। আশদোদ শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানানো হয়।

বুধবার গাজা সীমান্তে ইসরায়েলি অংশে ৭ টি রকেট এসে পড়ে। এতে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের খবর জানা যায়নি।

হামাসের উপর্যুপরি রকেট হামলায় এ পর্যন্ত ১২ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া ৩৩৩ জন আহত হয়ে হাসপাতলে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রকেট হামলায় আহত হয়েছেন ১১৪ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়ে হামাসের সাড়ে সাত মাইল দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া হামাসের নিয়ন্ত্রণের অবকাঠামো ধ্বংস করা হয়। এ সময় হামাস ও ইসলামিক জিহাদের ১০ নেতাকে হত্যা করা হয়েছে।

ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ২১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় ১২ ইসরায়েলি নিহত হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক ইসরায়েলি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ