আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:১২, ২০ মে ২০২১
ভারতে গুঁড়িয়ে দেয়া হলো শতবর্ষী মসজিদ
ভারতের উত্তরপ্রদেশে শতবর্ষী এক মসজিদ গুঁড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের রাজধানী লখনৌ থেকে মাত্র ২০ মাইল দূরে পুরোনো জনপদ ও জেলা শহর বরাবাঁকিতে ছিল এই মসজিদ।
মঙ্গলবার (১৮ মে) গরিব নেওয়াজ নামে ওই মসজিদটি ভেঙে ফেলা হয়। এর দুই মাস আগে জেলা প্রশাসন মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এতে ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে।
প্রশাসন বলছে, ওই মসজিদের কাঠামোটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং এলাহাবাদ হাইকোর্টের অনুমতি নিয়েই সেটি ভেঙে ফেলা হয়েছে। এদিকে শতবর্ষী এই মসজিদ ভাঙার তীব্র নিন্দা জানিয়ে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ড ও সুন্নী ওয়াকফ বোর্ড।
বরাবাঁকির স্থানীয় মুসলিমরা জানিয়েছেন গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ওই মসজিদে নিয়মিত নামাজ পড়ানো হতো। সেই মসজিদ মঙ্গলবার ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়।
এ বিষয়ে বরাবাঁকির জেলা প্রশাসক আদর্শ সিং গণমাধ্যমকে বলেন, ‘ওই অবৈধ স্থাপনা কেন ভেঙে ফেলা হবে না তার কারণ দেখাতে আমরা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ দিয়েছিলাম গত ১৫ মার্চ।’
তিনি বলেন, ‘গত ১৭ মার্চ আমরা নোটিশের জবাব দিতে গেলেও কাছারি তা গ্রহণ করেনি। এরপর ওরা জেসিবি এনে আমাদের মসজিদের গেট ভেঙে ওখানে রাতারাতি দেয়াল তুলে দেয়।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























