আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:২০, ২০ মে ২০২১
‘দু-একদিনের মধ্যে’ যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে ইসরায়েল-ফিলিস্তিন!
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর পাল্টা জবাবে হামলা করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও। এদিকে জানা গেছে ‘এক বা দুই দিনের মধ্যে’ যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে দুই দেশ।
হামাস রাজনৈতিক দলের কর্মকর্তা মৌসা আবু মারজোক লেবাননের আল-মায়েদিন টিভিকে বলেন, ‘আমি মনে করি, যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টা সফল হবে। আমি আশা করি, এক বা দুই দিনের মধ্যে দুই দল যুদ্ধবিরতিতে পৌঁছাবে এবং এই যুদ্ধবিরতি হবে পারস্পরিক চুক্তিতে।’
যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, তার দেশের নাগরিকদের নিরাপত্তা ও শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতি সংকল্পবদ্ধ।
অন্যদিকে গাজায় হামলা কমিয়ে দ্রুত যুদ্ধবিরতির দিকে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এখনই শেষের শুরু করতে হবে।
এর আগে তিনি বলেছিলেন, হামাসের রকেট থেকে আত্মরক্ষার অধিকার ইসরাইলের আছে। এ বক্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি তার নিজ দলের উদারপন্থিরাও তার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন।
বৃহস্পতিবার ভোরে উত্তর গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে ১০০ এর বেশি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। আর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী তার জবাব দেয় ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে।
ইতিমধ্যে গাজায় কমপক্ষে ২২৭ জন লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে ১০০ জনের বেশি নারী ও শিশু। ইসরায়েল জানিয়েছে, প্রায় ১৫০ জন গাজার সশস্ত্র গোষ্ঠী এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। তবে হামাস তাদের যোদ্ধাদের মৃত্যুর কোনো হিসেবে দেয়নি। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১২ জন। তার মধ্যে ২ জন শিশু।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























