ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ২০ মে ২০২১
আপডেট: ০৯:৩০, ২১ মে ২০২১

লকডাউনে বিয়ে, পুলিশের তাড়ায় ‘ব্যাঙ লাফ’ দিলেন অতিথিরা (ভিডিও)

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত সরকার। সংক্রমণ রোধে অনেক রাজ্যই জারি করেছে লকডাউন। কিন্তু এই লকডাউন অমান্য করেই আয়োজন করা হয়েছিল এক বিয়ের অনুষ্ঠান। সবাই আনন্দ-ফূর্তিতে মেতে ছিলেন সেখানে। কিন্তু হঠাৎ সেখানে উপস্থিত হয় পুলিশ। লকডাউন লঙ্ঘনের সাজা হিসেবে ‘ব্যাঙ লাফ’ দিতে বাধ্য করা হয় অতিথিদের।

ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ জেলার উমারি গ্রামে সম্প্রতি এই ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, উমারি গ্রামের ওই বিয়েতে ৩০০ অতিথি এসেছিলেন। পুলিশ চলে আসলে অনেকে ছোটাছুটি করে পালিয়ে যান। কিন্তু যারা ধরা পড়েন তাদের পাশাপাশি সারিবদ্ধভাবে ব্যাঙের লাফ দিতে দিতে বাড়ি ফিরতে হয়েছে।

পুলিশের হাতে ১৭ জন অতিথি ধরা পড়েছিলেন। তাদেরকে ‘উচিত শিক্ষা’ দিতে রাস্তায় ব্যাঙের মতো লাফিয়ে চলতে বাধ্য করা হয়। ঠিকমত লাফাতে না পারলে লাঠির ঘাও পড়েছে পিঠে।

ভিডিওতে দেখা গেছে, সারি ধরে ব্যাঙের মতো লাফিয়ে চলেছেন সবাই। একজন ঠিকমতো লাফাতে পারছিলেন না, তাই পাশেই দাঁড়িয়ে থাকা এক পুলিশের লাঠির ঘা পড়ল তার পিঠে।

এভাবে সাজা দেওয়ার পর ভবিষ্যতে যাতে আর কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ না হয় সে ব্যাপারে তাদের সাবধান করে দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

মাহামারি নিয়ন্ত্রণে মধ্যপ্রদেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিয়ের মতো সব অনুষ্ঠান সারতে হচ্ছে কম সংখ্যক অতিথি নিয়ে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ