আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:০৮, ২১ মে ২০২১
অবশেষে যুদ্ধবিরতিতে ইসরায়েল-ফিলিস্তিন
অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। শুক্রবার সকালে দুই পক্ষ যুদ্ধবিরতির কথা জানায়। খবর বিবিসির।
১০ মে থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৩২ জন মারা গেছেন। এর মধ্যে ৬৫ শিশু রয়েছে। অন্যদিকে হামাসের রকেট হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলিরও।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনিরা রাস্তায় উচ্ছ্বাস প্রকাশ করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই যুদ্ধবিরতি উন্নতির জন্য মোক্ষম সুযোগ।
বৃহস্পতিবার ইসরায়েল শতাধিক হামলা চালায় হামাসের বিভিন্ন স্থাপনায়। হামাস রকেট হামলার মাধ্যমে তা প্রতিরোধের চেষ্টা করে।
হামাস নেতারা এটাও বলেছেন, ঘোষণা এলেও যুদ্ধবিরতি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত না হওয়া অবধি তারা সতর্ক অবস্থায় থাকবেন।
মিসরের পাশাপাশি কাতার ও জাতিসংঘ দুই পক্ষকে যুদ্ধবিরতি রাজি করানোর ভূমিকায় ছিল বলে বিবিসি জানিয়েছে।
এছাড়া গাজায় ইসরায়েলি বিমান হামলা ও হামাসের রকেট হামলা বন্ধে শুরু থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ বাড়ে। চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আভাস দিয়েছিল বাইডেন প্রশাসন।
উল্লেখ্য, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধ যুগ-যুগ ধরে চলে আসছে। ইসরায়েলি উগ্রবাদীদের হাতে প্রতি বছর শতশত নিরীহ ফিলিস্তিনি মারা যান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























