আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:১১, ২১ মে ২০২১
ভারতে করোনায় আরও ৪২০৯ মৃত্যু, শনাক্ত কমেছে
করোনায় বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ নেমে এসেছে আড়াই লাখের কাছাকাছি। কিন্তু মৃত্যুর সংখ্যা ফের ৪ হাজার ছাড়িয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখের বেশি। নমুনা পরীক্ষা শনাক্ত করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯১ জনকে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেল।
ভারতে একদিনে মারা গেছেন আরও ৪ হাজার ২০৯ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজারের বেশি।
দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত কয়েক দিন ধরেই ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লাখের বেশি। মোট সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ৩০ লাখের কাছাকাছি।
বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বদলেছে পরিস্থিতি। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মহারাষ্ট্রের সংক্রমণ এখন ৩০ হাজারের কম। কেরালায় একটু কমলেও ৩০ হাজারের আশপাশে রোজ আক্রান্ত হচ্ছে।
কর্ণাটকের পরিস্থিতি এখনো লাগামছাড়া, তামিলনাড়ুর অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে দৈনিক সংক্রমণ ৩৫ হাজার ছাড়িয়েছে। অন্ধ্র প্রদেশেও তা ২০ হাজারের বেশি। পশ্চিমবঙ্গে ১৯ এবং ওডিশায় ১১ হাজারের ঘরে ঘোরাফেরা করছে তা। গত কয়েক দিনে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























