ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ২১ মে ২০২১
আপডেট: ১০:৪৭, ২২ মে ২০২১

‘করোনা প্রতিরোধে অক্সফোর্ডের টিকার দুই ডোজ ৯০ শতাংশ কার্যকর’

করোনাভাইরাসে প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) কোভিশিল্ড টিকার ওপর এ গবেষণা চালিয়েছে।

গবেষণার বিষয়ে বৃহস্পতিবার পিএইচই জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এ গবেষণা চালায় তারা। টিকা দেননি এমন মানুষের চেয়ে অক্সফোর্ডের টিকা দেওয়া হয়েছে এমন মানুষের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।  একই গবেষণায় ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯০ শতাংশ।

পিএইচইর দাবি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর।

এমন প্রতিবেদন বিষয়ে ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ডের টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য ইতিবাচক প্রভাবের প্রতিফলন।

উল্লেখ্য, ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কোভিশিল্ড টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি হয়েছে এই টিকা। বাংলাদেশেও এই টিকার প্রয়োগ করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ