আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:০২, ২২ মে ২০২১
আবারও আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলা
জেরুজালেমের আল-আকসা মসজিদে যুদ্ধবিরতি উদযাপনরত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। খবর আল জাজিরার।
প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন।
ফিলিস্তিনিরা গান গাচ্ছিল এবং চিৎকার করছিল। এ সময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়তে শুরু করে।’
এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ২টা থেকে হামাস আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় ইহুদি বাহিনীর টানা ১১ দিনের হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটে। মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা ঘিরে এ সংঘাতের সূত্রপাত হয়।
ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৬৬টি শিশুও রয়েছে। এছাড়া হামাসের পাল্টা হামলায় ইসরায়েলে মারা গেছেন ১২ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























