আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০৯:৫৪, ২২ মে ২০২১
ভারতের করোনা রোগীদের নতুন আতঙ্ক ‘হোয়াইট ফাঙ্গাস’
করোনায় বিপর্যস্ত ভারতে ‘ব্ল্যাক ফাঙ্গাস’-এর সংক্রমণ চিন্তায় ফেলেছে দেশটির চিকিৎসকদের। এরই মধ্যে সেখানে দেখা দিয়েছে ‘হোয়াইট ফাঙ্গাস’ এর সংক্রমণ।
চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে হোয়াইট ফাঙ্গাস।
আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মে) ভারতের বিহার রাজ্যে হোয়াইট ফাঙ্গাস সংক্রমিত চারজন রোগীকে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শুধু মুখের আশপাশের অঙ্গগুলোতে হয়। কিন্তু হোয়াইট ফাঙ্গাস খুব দ্রুত অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গসহ সব অঙ্গেই অত্যন্ত দ্রুত সংক্রমিত হতে পারে এই ভাইরাসে। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তারপরে অঙ্গগুলোকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক।
ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। তবে হোয়াইট ফাঙ্গাসে সংক্রমণে মৃত্যুর হার সম্পর্কে এখনও স্পষ্ট কোনো ধারণা নেই। কিন্তু নানা অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা দেখে চিকিৎসকদের ধারণা, এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, হোয়াইট ফাঙ্গাস গর্ভবতী নারী এবং শিশুদের বেশি পরিমাণে আক্রান্ত করতে পারে। তাই অতি দ্রুত এই ছত্রাক সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন তারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























