আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:২৩, ২২ মে ২০২১
ভারতে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক মৃত্যু ৪ হাজারের ওপরে
করোনায় বিপর্যস্ত ভারতে টানা দ্বিতীয় দিনের মতো শনিবার দৈনিক মৃত্যু চার হাজার ছাড়িয়েছে। তবে দেশটিতে দৈনিক সংক্রমণ নিম্নমুখী রয়েছে।
সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। এ দিন মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন।
করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে টিকাদান কর্মসূচি জোরদার করেছে ভারত। গতকাল একদিনে ১৪ লাখ ৫৯ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৯ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণ কমে আসতে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারে ঠেকবে।
তবে আগাম সংকট প্রসঙ্গে সতর্কও করছেন গবেষকরা। তারা বলছেন, যদি টিকাদান ঠিকমতো না হয় বা সামাজিক দূরত্ববিধি মেনে না চলে সাধারণ মানুষ, সেক্ষেত্রে পাঁচ-ছয় মাস পরে ফের আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























