ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ২২ মে ২০২১
আপডেট: ১৮:২৭, ২২ মে ২০২১

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত ৩

চীনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক দফার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৭ জন।

স্থানীয় কর্মকর্তা এবং ভূতত্ত্ববিদরা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে। আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ওই এলাকা থেকে ১২শ কিলোমিটার দূরের উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, শুক্রবার রাতের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে প্রায় ১৩ হাজার বাড়ি-ঘর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে। এর মাত্র ১৪ মিনিট পর ৭ দশমিক ৪ মাত্রায় চিংহাই শহরে ফের ভূমিকম্প হয়। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় কমপক্ষে দু'জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের কারণে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে।

এর আগে ২০০৮ সালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মৃত্যু হয় বা নিখোঁজ হয় ৮৭ হাজার মানুষ। এছাড়া ২০১০ সালে কিনঘাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ