আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:০২, ২২ মে ২০২১
জুমার খুতবার সময় কাবা শরীফের ইমামের ওপর হামলার চেষ্টা (ভিডিও)
সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে জুমার নামাজের খুতবা দেয়ার সময় ইমামের ওপর হামলার চেষ্টা করেছেন এক ব্যক্তি। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেছেন।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, মসজিদুল হারামে শুক্রবার জুমার নামাজের আগে খুতবা চলাকালে এক ব্যক্তি ইমামের ওপর হামলা চালানোর চেষ্টা করে।
সামাজিক মাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজের খুতবা দিচ্ছেন ইমাম। এ সময় সামনে থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে ইমামের মেহরাবের দিকে তেড়ে যান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে শক্তহাতে প্রতিহত করেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে এবং কী উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানো হয়, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঘটনার পর মক্কা পুলিশ টুইট বার্তায় জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























