আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:৩২, ২৩ মে ২০২১
ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা
জাইর বলসোনারো
করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে জনসভা অংশগ্রহণ করায় জরিমানা গুনতে হবে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। দেশটির মারানহাও প্রদেশের প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে ওই প্রদেশে গিয়েছিলেন জাইর বলসোনারো। সেখানে বহু মানুষের জমায়েত হয়। কিন্তু কারোর মুখে কোনো মাস্ক ছিল না। এমনকি, শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি। প্রেসিডেন্ট বলসোনারো নিজেও মাস্ক পরেননি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনের চোখে সকলেই সমান। তাই সরকারি নিয়ম না মানায় প্রেসিডেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তাকে জরিমানাও করা হবে বলে জানানো হয়েছে।
এ নিয়ে ইতিমধ্যে প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিন সময় নিয়েছে বলসোনারোর অফিস।
করোনা নিয়ে নানা ধরণের মন্তব্য করে সমালোচিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। দেশবাসীকে করোনা থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়ার চেয়ে উল্টো সিদ্ধান্তই বেশি নিয়েছেন তিনি।
উল্লেখ্য, আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি অর্থনৈতিকভাবে মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিলের নাম রয়েছে ওপরের দিকেই।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























