ঢাকা, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২৪ মে ২০২১
আপডেট: ১৩:০৬, ২৪ মে ২০২১

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল তিন লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের অবস্থা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু এখনও ঊর্ধ্বমুখী।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রায় সাড়ে ৪ হাজার মানুষ মারা গেছেন। ফলে সেখানে করোনায় মোট মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। অপরদিকে মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন। মারা গেছেন ৩ লাখ ৩ হাজার ৭২০ জন।

আনন্দবাজার জানিয়েছে, এক মাসেরও বেশি সময় পর ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা রোববার নেমেছিল আড়াই লাখের নিচে। সোমবার তা আরও কমেছে। যদিও কোভিডে দৈনিক মৃত্যু কমার কোনো লক্ষণ নেই।

করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরই ভারতের অবস্থান। করোনায় যুক্তরাষ্ট্রে ৬ লাখের বেশি আর ব্রাজিলে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়