ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ২৪ মে ২০২১
আপডেট: ১৩:৪১, ২৪ মে ২০২১

বিয়ে করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বরিস জনসন ও ক্যারি সাইমন্ডস

বরিস জনসন ও ক্যারি সাইমন্ডস

বিয়ে করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আসছে জুলাইয়ে বাগদত্তা ক্যারি সাইমন্ডসের সাথে গাঁটছড়া বাধবেন তিনি।

ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান জানিয়েছে, জনসন ইতিমধ্যে বিয়ের কার্ড বিলি শুরু করেছেন।

জনসনের এটি তৃতীয় বিয়ে। সাইমন্ডসের প্রথম। ২০১৯ সালের শেষ দিকে আংটিবদল করেন জনসন। এরপর ২০২০ সালের এপ্রিলে করোনার প্রাদুর্ভাবের মধ্যেই তার ছেলে সন্তানের জন্ম হয়।

সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন।

জনসন প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে, অ্যালেগ্রা মোস্তিন ওভেন নামের এক নারীকে। ওই বিয়ে স্থায়ী হয় ১৯৯৩ সাল পর্যন্ত।

পরে বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত মেরিনা হুইলারকে। গত বছর মে মাসে মেরিনাকে ডিভোর্স দেন তিনি।  

জনসনের বিয়ের অনুষ্ঠান ইতালিতে হতে পারে। সেখানে সাইমন্ডসের আত্মীয়রা থাকেন। কার্ডে ৩০ জুলাইয়ের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে অবশ্য এখনও কিছু বলা হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ