ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২৪ মে ২০২১
আপডেট: ১৯:১২, ২৪ মে ২০২১

অভ্যুত্থানের পর প্রথমবার আদালতে সু চি

সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সশরীরে আদালতে হাজির করা হয়েছে গ্রেফতার গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে।

সোমবার রাজধানী নেপিডোর আদালতে হাজির করার সময় সু চিকে দেখে সুস্থই মনে হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী তায়ে মঙ মঙ। শুনানি শুরু হওয়ার আগে আইনজীবী দলের সঙ্গে ৩০ মিনিটের মতো কথা বলেন সু চি।

সু চির আইনজীবী বলেছেন, তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন, ‘আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।’

এর আগে গতকাল রোববার মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং জানান, অং সান সু চি ‘সুস্থ আছেন’।

তিনি বলেন, ‘অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন এবং কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন।’

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির দল এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। গ্রেফতার করা হয় সু চিকে। প্রথমে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা যায় তাকে তার নেপিডোর বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

সু চি ছাড়াও প্রায় চার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে ওই অভ্যুত্থানের পর থেকে।

সু চির বিরুদ্ধে দুটি আদালতে কয়েকটি মামলা করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই ছোটখাট অভিযোগে।

তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি করা হয়েছে ঔপনিবেশিক আমলে তৈরি ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর আওতায়, যেখানে দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ