আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:২৩, ২৫ মে ২০২১
সেনাবাহিনীর হাতে আটক মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
মালির সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।সোমবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ওইদিনই সেনাবাহিনী তাদের আটক করে।
মালির একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্রের বরাত মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কূটনৈতিক ও সরকারি সূত্র জানায়, প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোক্তার উয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সৌলেইমানে দোউকউরেকে রাজধানী বামাকোর বাইরে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, মালির অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসামি গইতা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহ এনদাও একজন সাবেক সামরিক কর্মকর্তা।
এদিকে, মালিতে জাতিসংঘের মিশন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ মুক্তির আহ্বান জানিয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























