ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ২৬ মে ২০২১
আপডেট: ১৫:৪৬, ২৬ মে ২০২১

ইয়াসের তাণ্ডবে ওড়িশা-পশ্চিমবঙ্গে প্রাণ গেল ৫ জনের

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ওডিশা-পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন মারা গেছেন। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ প্রদেশে এই মুহূর্তে ভারী বর্ষণ এবং তীব্র বাতাস বইছে।  

বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ইয়াস শক্তি সঞ্চয় করে অতিপ্রবল রূপে ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশায় মূল আঘাত হানবে আরও দুই থেকে তিন ঘণ্টা পর বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

বুধবার সকাল ৯টার দিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে আছড়ে পড়ে ওড়িশায়। এতে এই প্রদেশে অন্তত দু’জন নিহত হয়েছেন।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ইয়াসকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে তালিকাভূক্ত করেছে। দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইয়াসের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, তীব্র বাতাস এবং ভারী বর্ষণ হচ্ছে ওডিশায়। ঝড়ের তাণ্ডবে অনেক গাছপালা উপড়ে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়িঘর।

ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গে অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইয়াসের প্রভাবে ওডিশা এবং পশ্চিমবঙ্গ প্রদেশের নিম্নাঞ্চলগুলোতে ভারী বর্ষণ এবং তীব্র বাতাস প্রবাহিত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতের আগেই এক টর্নেডোতে তিনজন নিহত হয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ