ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২৬ মে ২০২১
আপডেট: ১২:২৭, ২৭ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের ‘মৃত্যু’ রাতেই

‘অতিপ্রবল ঘূর্ণিঝড়’ থেকে দুর্বল হয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস। সোমবার সকাল থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় শেষ হচ্ছে বুধবার রাত সাড়ে ১১টায়। 

আনন্দবাজার জানিয়েছে, বুধবার সকালে স্থলভাগে আছড়ে পড়ার পর থেকে ক্রমশ শক্তি হারাচ্ছে ইয়াস। দিল্লির মওসুম ভবন জানিয়েছে, শক্তি ক্ষয় করতে করতে বুধবার রাতেই ঘূর্ণিঝড় ইয়াস ফের অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। অর্থাৎ মৃত্যু হবে ইয়াস-এর।

বঙ্গোপসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে শুরু হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সোমবার সকালে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস-এ। তারপর থেকে ক্রমশ শক্তি বাড়িয়ে প্রথমে শক্তিশালী ঘূর্ণিঝড় ও পরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় ইয়াস। বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়।

স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া এরইমধ্যে শেষ হয়ে গেছে ইয়াস-এর। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এটি। বুধবার রাতের মধ্যেই শক্তি হারিয়ে ইয়াস ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে ভারতের মওসুম ভবন।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ইয়াস বালাসোর থেকে ১৫ কিলোমিটার দূরে উত্তর ওড়িশা উপকূলে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিমে সরে যাবে এবং আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ